আল্লাহর ভয়ে তাঁর প্রশংসা জ্ঞাপন


رَبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَاِلَيْكَ اَنَبْنَا وَاِلَيْكَ الْمَصِيرُ

উচ্চারণঃ “রব্বানা- আঁলাইকা তাওয়াক্কাল্‌না- ওয়া ইলাইকা আনাব্‌না- ওয়া ইলাইকাল মাস্বীর”।

অর্থঃ ‘হে আল্লাহ! আমরা তো আপনারই উপর নির্ভর করেছি, আপনারই অভিমুখী হয়েছি এবং প্রত্যাবর্তন তো আপনারই নিকট’।
[সূরা মুম্‌তাহিনাহ-৬০, আয়াতঃ ৪]

ফুটনোটঃ
‘তাওয়াক্কুল’ (নির্ভর, ভরসা) করার অর্থ হল, সাধ্যমত বাহ্যিক উপায়-উপকরণ অবলম্বন করার সাথে সাথে ব্যাপারকে আল্লাহর উপর ছেড়ে দেওয়া। এর অর্থ এই নয় যে, বাহ্যিক উপায়-উপকরণ অবলম্বন না করেই আল্লাহর উপর ভরসা প্রকাশ করা হোক। এ থেকে আমাদের নিষেধ করা হয়েছে। কাজেই ‘তাওয়াক্কুল’ এর এই (উপায়-উপকরণ গ্রহণ না করেই ভরসা করা) অর্থ ভুল হবে। নবী -এর নিকট এক ব্যক্তি উপস্থিত হল এবং তার উটকে বাহিরে দাঁড় করিয়ে দিয়ে ভিতরে প্রবেশ করলো। তিনি তাকে (উটের কথা) জিজ্ঞাসা করলে সে বললো, ‘আমি উটকে আল্লাহর ভরসায় রেখে এসেছি’। তিনি বললেন, اَعْقِلْها وَتَوَكَّلْ ‘প্রথমে একে বাঁধ, তারপর আল্লাহর উপর ভরসা কর’[তিরমিযী-২৫১৭] انابه অর্থ হল, আল্লাহর প্রতি প্রত্যাবর্তন করা, আল্লাহর অভিমুখী হওয়া।  [আহসানুল বায়ান]

No comments

Theme images by Blogger. Powered by Blogger.