আল্লাহর অনুগ্রহের কৃতজ্ঞতা জ্ঞাপন
رَبِّ اِنِّي لِمَا اَنْزَلْتَ اِلَيَّ مِنْ خَيْرٍ
فَقِيرٌ
উচ্চারণঃ “রব্বি ইন্নী লিমা- আংঝাল্তা ইলাইয়্যা মিন খইরিন ফাক্বীর”।
অর্থঃ ‘হে আল্লাহ! নিশ্চয় আপনি আমার প্রতি যে অনুগ্রহই নাযিল করবেন,
আমি তার মুখাপেক্ষী’।
[সূরা কাসাস-২৮, আয়াতঃ ২৪]
ফুটনোটঃ
মূসা আলাইহিস সালাম এত দূর সফর
করে মিসর থেকে মাদইয়ান পৌঁছলেন, খাওয়া ও পান করার মতো সঙ্গে কিছু ছিল না। দীর্ঘ
সফরের ফলে ক্ষুধার্ত ও ক্লান্ত-শ্রান্ত। সেই জন্য তাদের পশুগুলিকে পানি পান করানোর পর একটি গাছের
ছায়ার আশ্রয় নিয়ে দু‘আয় মগ্ন হলেন। خَيْر (কল্যাণ)
শব্দটি অনেক অর্থে ব্যবহার হয়; যেমন- খাদ্য, কল্যাণময় কর্ম ও ইবাদত,
শক্তি-সামর্থ্য এবং ধন-মাল ইত্যাদি। [আয়সারুত তাফাসীর] এখানে উক্ত শব্দটি
খাদ্যের অর্থে ব্যবহার হয়েছে। অর্থাৎ, আমার এখন খাবারের প্রয়োজন। [আহসানুল বায়ান]
মূসা আলাইহিস সালাম
বিদেশে অনাহারে কাটাচ্ছেন। তিনি এক গাছের ছায়ায় এসে আল্লাহ তা‘আলার সামনে নিজের
অবস্থা ও অভাব পেশ করলেন। এটা দু‘আ করার একটি সূক্ষ্ম পদ্ধতি। خَيْر শব্দটির
অর্থ ‘কল্যাণ’। এখানে
তিনি আহার্য হতে শুরু করে যাবতীয় কল্যাণের জন্য আল্লাহ তা‘আলার মুখাপেক্ষী
হলেন। [কুরতুবী; আবুবকর যাকারিয়া]

No comments