আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন


قَالَ سَمِعْتُ مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ يَخْطُبُ قَالَ سَمِعْتُ النَّبِيَّ  يَقُولُ مَنْ يُرِدْ اللهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ وَإِنَّمَا أَنَا قَاسِمٌ وَيُعْطِي اللهُ وَلَنْ يَزَالَ أَمْرُ هَذِهِ الْأُمَّةِ مُسْتَقِيمًا حَتَّى تَقُومَ السَّاعَةُ أَوْ حَتَّى يَأْتِيَ أَمْرُ اللهِ

মু‘আবিযা ইবনু আবূ সুফয়ান [রাদ্বিয়াল্লাহু আনহু] হতে বর্ণিত, আমি নাবী -কে বলতে শুনেছি যে,

“আল্লাহ যার কল্যাণ চান, তাকে দ্বীনের জ্ঞান দান করেন। আমি (ইল্মের) বণ্টনকারী মাত্র; আল্লাহ তা দান করে থাকেন। এ উম্মাতের কার্যকলাপ ক্বিয়ামত অবধি কিংবা বলেছিলেন, মহান আল্লাহ তা‘আলার হুকুম আসা পর্যন্ত (সত্যের উপর) সুপ্রতিষ্ঠিত থাকবে”।

[বুখারী ৭৩১২, অধ্যায়ঃ কুরআন-সুন্নাহকে শক্তভাবে আঁকড়ে ধরা, পরিচ্ছেদঃ ৯৬/১০, তাওহীদ পাবলিকেশন]

ব্যাখ্যাঃ রাসূলুল্লাহ কর্তৃক ওয়াহীর জ্ঞান বিতরণ করা কোন ব্যক্তি বিশেষকে কেন্দ্র করে নয়। তথাপিও ওয়াহীর জ্ঞান বুঝার ক্ষেত্রে মানুষের মধ্যে ভিন্নতা দেখতে পাওয়া যায়। তার কারণ আল্লাহ তা‘আলা প্রত্যেককে তাদের তাক্বদীর অনুপাতে ইলম দান করে থাকেন

[মিশকাতুল মাসাবীহ, হাদীস নং- ২০০, অধ্যায়ঃ ইল্‌ম]

No comments

Theme images by Blogger. Powered by Blogger.